কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কমিউনিটি লিডার নজরুল ইসলাম খানের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশমেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান। ২২ আগস্ট শনিবার রাতে কুলাউড়ার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নজরুল ইসলাম খান কুলাউড়ার স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে কুলাউড়ার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নজরুল ইসলাম খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনসাধারণের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি কুলাউড়ার সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম মোক্তাদির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, শ্রী বিশ্বজিৎ দাস, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, এইচ ডি রুবেল প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় কুলাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026