স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার-১

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 29, 2026 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৭ বার

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে পৌরসভাস্ত জয়পাশা এলাকার জাপানীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসানকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাসানকে সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *