কুলাউড়ায় বিষ মেশানো ধান খেয়ে ৭০টি ডিমপাড়া হাঁসের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়া ৭০টি হাঁস মারা গেছে। তাঁর দাবি, এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে। রোববার উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে। শাহাবুদ্দিন জানান, তাঁর খামারে ক্যাম্পবেল জাতের ৩১০টি হাঁস ছিল। প্রতিদিনের মতো রোববার সকালে হাঁসগুলো বাড়ির পাশের হাতপারি গাঙে ছেড়ে দেন। দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে ৭০টি মৃত হাঁস দেখতে পান। স্থানীয় আরও ছয়টি হাঁসও সেখানে মৃত অবস্থায় পড়ে ছিল। তিনি বলেন, নদীর তীরবর্তী একটি জমিতে ধান ছড়িয়ে রাখা ছিল। মৃত হাঁসের পেটে ওই ধান পাওয়া গেছে। তাঁর ধারণা, বিষ মেশানো ধান খেয়েই হাঁসগুলোর মৃত্যু হয়েছে। অসুস্থ হাঁসগুলোকে প্রাণিচিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো হচ্ছে। শাহাবুদ্দিন ২০২৪ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে হাঁসের খামার গড়ে তোলেন। খামারের আয়েই তাঁর সংসার চলে। বরমচাল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো: ময়নুল হক সোনা মিয়া ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিতে খামার মালিককে পরামর্শ দেওয়া হয়েছে।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026