মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুলাউড়া উপজেলার কাদিপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সোমবার বিকেলে কাদিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রিপনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তার।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার উপ পরিদর্শক ফরহাদ মাতব্বর। তিনি তাঁর বক্তব্যে বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। পুলিশকে সবাই সহযোগিতা করবেন এতে আপনাদের এলাকা সুরক্ষা থাকবে।
সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, থানার উপ পরিদর্শক মো. মুহিত মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আতাউর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিধান দেব, সাংবাদিক মহি উদ্দিন রিপন, মহিলা ইউপি সদস্য রেখা রানী, পেকুর
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, বিএনপি নেতা নজরুল ইসলাম, সায়েম উদ্দিন চৌধুরী, টিএস এস সভাপতি ধোলন ধর, বিসি বাবলু, পার্থ দেব প্রমুখ। কাদিপুর ইউনিয়নে শিববাড়ীসহ ১৮টি পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি মো: মোক্তার বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন এবং পূজামণ্ডপে কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

