কুলাউড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ২২৭টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক এক প্রস্তুতি সভা ৭ অক্টোবর বুধবার দুপুরে জেলা পরিষদ জনমিলন কেন্দ্রে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কুলাউড়ার বিভিন্ন পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা এস এম জামান মতিন, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তী ভট্টাচার্য, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, যুবদল নেতা আব্দুল মুহিত বাবলু, পূজা পরিষদের সাবেক সম্পাদক  নির্মাল্য সুমন মিত্র, সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি ডা. অরুনাথ দে,  সাধারণ সম্পাদক অজয় দাস, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দেব, নির্মেলেন্দু ভট্টাচার্য্য পান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবার সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে। এজন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *