জয়চন্ডীতে ব্রিজে ঝুলছিলো সুমনের দেহ

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন থেকে বুধবার (১৭ নভেম্বর) সুমন বিশ্বাস (৩৫) নামক এক যুবকের ব্রীজের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন বিশ্বাস স্থানীয় বেগমানপুর গ্রামের লিলাময় বিশ্বাসের ছেলে।
স্থানীয় লোকজন ও ইউপি সদস্য বিমল দাস জানান, কুলাউড়া-জুড়ী সড়কের লিংকরোড আছুরীঘাট-দিলদারপুর সড়কে মিটুপুর গ্রামের একটি ব্রীজে রেলিংয়ের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমন বিশ্বাসের ঝুলন্ত লাশ বুধবার ভােরে দেখতে পান স্থানীয় লোকজন। মঙ্গলবার রাত ৮টার দিকে সুমন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। ওইদিন রাতে কোন এক সময় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানালে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সুমন প্রায়শই মদ পান করতো বলে জানা গেছে। হয়তো বা পারিবারিক কলহের কারণে সুমন আত্মহননের পথ বেঁছে নেয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
April 28, 2026
সাংবাদিক হাবিবুর রহমান রহমান ফজলুর ঈদুল ফিতরের শুভেচ্ছা
March 17, 2026
অনশনে জুলাই যোদ্ধা রানা, জেলা প্রশাসক এসে ভাঙ্গালেন
October 13, 2025