স্বদেশ মেইল
বিজ্ঞাপন

মৌলভীবাজারে পুলিশের আয়োজনে কোর্স (চতুর্থ ব্যাচ) এর সমাপনী ও সনদপত্র বিতরন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 11, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৯ বার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্স (চতুর্থ ব্যাচ) এর সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ হেমায়েতুল ইসলাম কমান্ডেন্ট (পুলিশ সুপার) আইএটিসি হবিগঞ্জ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এ সময় আরওআই রিজার্ভ অফিস মৌলভীবাজার ও প্রশিক্ষক প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করে এবং নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি সাধন করে।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন এক সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণে পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশ সদস্যদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *