কুলাউড়ার কর্মধায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্ঘম পাহাড়ী এলাকায় অবস্থিত বেগুনছড়া খাসিয়া পুঞ্জির প্রায় অর্ধশত লোকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কুলাউড়া এলজিইডি’র প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, ডেইলী স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার কামরুল ইসলাম, বেগুনছড়া পুঞ্জির মন্ত্রী লেম্বুসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এই কম্বলগুলো ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষকে উপহার হিসেবে দেয়া হয়েছে। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীত পড়েছে। দুর্ঘম পাহাড়ি এলাকায় খাসি পল্লীগুলোতে বসবাসরত মানুষের শীতের কষ্ট স্বচক্ষে দেখার জন্য তাদের কাছে কম্বল নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে কুলাউড়ার অন্যান্য খাসি পুঞ্জির মানুষের মাঝে আরো কম্বল পৌঁছে দেওয়া হবে।
কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
April 28, 2026
সাংবাদিক হাবিবুর রহমান রহমান ফজলুর ঈদুল ফিতরের শুভেচ্ছা
March 17, 2026
অনশনে জুলাই যোদ্ধা রানা, জেলা প্রশাসক এসে ভাঙ্গালেন
October 13, 2025