পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে খাদ্যশস্য বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা, কমলগঞ্জ সদর, মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের অতি দরিদ্র, অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসুচীর আওতায় খাদ্যশস্য বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার ৩০৮১ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যশস্য বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের কর্মসুচীতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া প্রমুখ।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026