স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন ♦ কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন  ♦ কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক ♦ জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার, অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা ♦ দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা

বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: April 26, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গৃহহীন মানুষের জন্য ঘর নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, আমরা শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে পেরেছি। এবার শতভাগ (গৃহহীন) মানুষ ঘর পাবে। বাংলাদেশে কেউ ভূমি ও আশ্রয়হীন থাকবে না।

ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় সারাদেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ ও ভূমিহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে আধা-পাকা আবাস বিতরণের উদ্বোধন করেন।

শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের নগরকান্দা উপজেলা, বরগুনা সদর উপজেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারটি গুচ্ছ আবাসন স্থানের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্য কোনো দেশে এমন আবাসন উদ্যোগ নেয়া হয়েছে কিনা তা তিনি জানেন না।

তিনি বলেন,‘আমার কাছে ক্ষমতা হল মানুষের সেবা করা এবং মানুষের জন্য কাজ করা। সুতরাং, আজ আমি কাজ করছি যাতে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন বা আশ্রয়হীন না থাকে্।’

—ইউএনবি

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *