সোমালিয়ায় আবারও মার্কিন সৈন্য মোতায়েন করছেন বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আল-শাবাব জঙ্গি গ্রুপকে মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে সোমালিয়ায় ফের মার্কিন সৈন্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সোমবার আমেরিকার এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের এ কথা জানান।
এএফপির খবরে বলা হয়, এ পদক্ষেপ বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের একেবারে বিপরীত। তিনি ২০২০ সালের শেষের দিকে পূর্ব আফ্রিকার এ দেশ থেকে প্রায় সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেন।
ওই মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন সোমালিয়ায় স্বল্প পরিসরে ফের মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ দেয়ার ব্যাপারে পূর্ব আফ্রিকায় মার্কিন বাহিনীর পুনঃঅবস্থানের ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের আবেদনের অনুমোদন দিয়েছেন।ওই কর্মকর্তা জানান, এক্ষেত্রে ৫০০ শর কম সৈন্য মোতায়েন করা হবে। তিনি আর জানান, যত দ্রুত সম্ভব এ নির্দেশ কার্যকর করা হবে।
একদিনে বিশ্বে করোনায় মৃত্যু ১,৮৫১
June 25, 2022
১৫৫ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার
June 13, 2022
বিশ্বনাথে আরশ আলী গণীর নৌকা মার্কার সমর্থনে ফ্রান্সে গণসভা অনুষ্টিত
January 24, 2022
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
November 24, 2026