স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন ♦ কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন  ♦ কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক ♦ জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার, অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা ♦ দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা

শ্রীমঙ্গলে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 26, 2022 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১০ বার

শ্রীমঙ্গল প্রতিনিধি : ন্যায্য দামে আটা ও ময়দা প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড, নতুন বাজার, এহসান মার্কেটসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন।
অভিযানে অতিরিক্ত দামে আটা ও ময়দা বিক্রয় করা, প্রতিশ্রুত অনুযায়ী পণ্য বিক্রয় না করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করা, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স নিতাই চন্দ্র দেবকে ১০ হাজার টাকা, মেসার্স বিষ্ণুপদ রায়কে ৭০ হাজার টাকা, এহসান মার্কেটে অবস্থিত মেসার্স লোকনাথ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করায় আহাদুজ্জামানের দুইটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারে অবস্থিত শাহ মোস্তফা পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং হাজী আব্দুল মুমিন এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫% তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, সকল ব্যবসায়ীকে ন্যায্য দামে এবং সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ব্যবসা করা জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *