১৪ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হলেন এ এস আই মাহবুবুল আলম

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে আবারো পুরস্কার পেলেন মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই মাহবুবুল আলম। সোমবার আইজিপি’র নির্দেশক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতি মাসের ন্যায় মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নিকট থেকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এ এস আই হিসাবে পুরস্কার গ্রহণ করেন এএসআই মাহবুবুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুদর্শন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুজাহিদুল ইসলাম, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর প্রমুখ। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করে এএসআই মাহবুবুল আলম বলেন, পুরস্কার প্রাপ্তিতে অনন্য অবদান মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক স্যারের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) স্যারদের উৎসাহ, উদ্দীপনা ও মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্স এর সহযোগিতায় পুরস্কার প্রাপ্তিতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, এ এস আই মাহবুবুল আলম এনিয়ে ১৪ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হলেন।
ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন
November 27, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026