স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন ♦ কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন  ♦ কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক ♦ জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার, অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা ♦ দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা

মহানবীকে নিয়ে অবমাননা: ভারতে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: June 10, 2022 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১১ বার

মহানবী হজরত মুহাম্মদ (স.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই সাবেক মুখপাত্রের অবমাননামূলক মন্তব্যের প্রতিবাদে দেশটিতে শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিজেপির সাবেক কেন্দ্রীয় মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি মিডিয়া সেলের সাবেক প্রধান নবীন কুমার জিন্দালকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে জুমার নামাজের পর দিল্লি এবং পার্শ্ববর্তী উত্তর প্রদেশে বিক্ষোভ করেছে মুসলমানরা।

দেশটিরর অন্যতম বৃহত্তম মসজিদ জামা মসজিদের বাইরে এবং উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখানের বিক্ষোভ কর্মসূচিগুলো মূলত শান্তিপূর্ণ ছিল।

তবে স্থানীয় টিভি চ্যানেলগুলো উত্তরপ্রদেশের সাহারানপুর শহরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষের ফুটেজ প্রচার করেছে।

নবী মুহাম্মদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ হয়, যা ভারত ছাড়াও অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত এবং কাতারের সাথে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে।

এর আগে গত রবিবার বিজেপি দুই মুখপাত্রকে দল থেকে বরখাস্ত করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা সকল ধর্মকে সম্মান করে।

এতে আরও বলা হয়, ‘বিজেপি এই ধরনের ব্যক্তি বা দর্শনকে প্রচার করে না… এটা (বিজেপি) কোনো ধর্মের কোনো ধর্মীয় ব্যক্তিত্বের অপমানকে দৃঢ়ভাবে নিন্দা করে।’

কাতার এবং কুয়েতের সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু বিতর্কিত মন্তব্যের জেরে এই দুটি দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানানোর পর বিজেপি ব্যবস্থা নিতে শুরু করে।

পরে ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, ইরাক, লিবিয়া ও বাহরাইনও এ ঘটনার নিন্দা জানায়।

—ইউএনবি

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *