কুলাউড়ায় শিশুদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ৩ শত২৯ জন শিশুদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং প্রাক বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯ ডিসেম্বর বিকালে বরমচাল ইউনিয়নের মিশনে কম্প্যাশন ইন্টারনেশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চার্চ অফ গড লুমডনবক মিশনের পরিচালক লাভলী সুছিয়াং এর সভাপতিত্বে এবং প্রকল্পের সমাজকর্মী স্টিফেন মার্লিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াছমিন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, বরমচাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট, দিবাসী নেত্রী বাবলী তালাং, প্রজেক্ট ম্যানেজার পিযুষ পৎস্না -সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রেভারী পাইরো স্যুটিং। এছাড়াও বক্তব্য দেন বিনতা কুর্মী, সুইটি রাজগোড়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাহানুর আহমদ সাদন, চন্দন কুর্মী, শিক্ষক মো. মুহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে মিশনের পক্ষ থেকে মিশন হলরুমের সংস্কার ও মিশনে যাতায়াতে সড়কটি পাকাকরণের দাবি তুললে জেলা প্রশাসক শিঘ্রই সড়কের কাজ করে দেয়ার আশ্বাস দেন।

কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026