স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় পাহাড়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু; লাশের পাহারায় প্রেমিকা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 27, 2020 • পাঠ সময়: ৩ মিনিট • পঠিত: ১০ বার

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এওলাছড়া পানপুঞ্জির গহীন জঙ্গল থেকে শনিবার দুপুরে শিপন মালাকার (১৭) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এ তরুণ স্থানীয় পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে। এর আগে শিপনের সাথে প্রেমের টানে বাড়ি থেকে বিকেলে বের হয় স্কুল ছাত্রী এনি আক্তার (১৩)। শনিবার সকালে সীমান্তবর্তী নো ম্যান্সল্যান্ডে পরনের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় প্রেমিক শিপনের লাশ এবং সেই লাশের পাশে পাহারারত অবস্থায় প্রেমিকা এনিকে পাওয়া যায়। বিষয়টি নিয়ে সমগ্র কুলাউড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের সিন্দু মালাকারের ছেলে সিএনজি চালক শিপন মালাকার ও একই ইউনিয়নের কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে, আলী আমজদ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী এনি আক্তারের সাথে দুই বছর ধরে প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়াতে ২৫ ডিসেম্বর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিকেলে শিপন এনিকে তার বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যার দিকে তারা দুজনে ভারতে পলায়নের উদ্দেশ্যে সীমান্তবর্তী এওলাছড়া পুঞ্জির গহীনে চলে যায়। সেখানে তারা অনেক সময় অবস্থান করে। ধারণা করা হচ্ছে, রাতেই প্রেমঘটিত মনমালিন্যের কারণে শিপন আত্মহত্যা করেছে।
ঘটনাস্থলে লাশ পাহারারত কিশোরী এনি আক্তার জানান, শুক্রবার বিকেলে শিপন আমাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর রাতে এওলাছড়া পানপুঞ্জির গহীন জঙ্গলে আমরা অবস্থান করি। একপর্যায়ে রাত প্রায় ২টায় শিপনের কাছ থেকে পাহাড়ের নিচে আমি ছিটকে পড়ে যাই। তখন থেকে প্রায় তিন ঘন্টা আমি অজ্ঞান ছিলাম। শিপনকে অনেক খোঁজাখুঁজি করি। সকালে উঠে দেখি তার পরনের গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায়। এসময় ঘটনাস্থলে নিজে লাশ পাহারা দেই। আমাদের প্রেমের সম্পর্ক ছিল দুই বছরের।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠান, হাজী মাকসুদ আলী, আব্দুল মনাফ প্রমুখ।

এ ব্যাপারে পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান ও কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক বলেন, প্রেমঘটিত মনমালিন্যের কারণে প্রেমিক শিপন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমরা ছুটে যাই এবং পুলিশকে খবর দেই।
কুলাউড়া থানার এসআই মহসীন তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাছের ডালের সাথে ঝুঁলানো অবস্থায় তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় লাশের পাশে পাহারারত অবস্থায় এনি আক্তার নামের এক কিশোরীকে পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃত্যুর সঠিক কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং লাশের সাথে পাওয়া কিশোরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর কিশোরীকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *