স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন ♦ কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন  ♦ কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক ♦ জুড়ীতে চেকপোস্টে নজরদারি জোরদার, অপরাধ দমনে রাতভর পাহারায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তা ♦ দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা

কমলগঞ্জে একরাতে তিন দোকানে দুধর্ষ চুরি

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: July 22, 2022 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৯ বার

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের রানীরবাজারে একরাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর চক্র নগদ টাকাসহ মূল্যবান মালামাল সামগ্রী লুট করে নিয়ে গেছে। আরও কয়েকটি স্থানে চুর চক্র হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গোবর্দ্ধনপুর এলাকার ধান ব্যবসায়ী সালাহউদ্দীন জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুর চক্র আমার ধানের দোকানের তালা ভেঙ্গে ফেলে। তবে কোন মালামাল না থাকায় কিছু চুরি হয়নি। একই রাতে পার্শ্ববর্তী রানীর বাজারে জমকান্ত ফার্ম্মেসী, সাইফুর রহমানের মোদি দোকান, সুমন দত্তের মোবাইল দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুর চক্র বাজারের আরও একটি দোকানে তালা ভাঙ্গার চেষ্টা করে।
শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক মোবাশ্বির আলী জানান, বৃহস্পতিবার রাতে চুর চক্র আমার বাড়িতে এসেও চুরির চেষ্টা চালায়। আমাদের সজাগ তৎপরতার কারণে চুর চক্র পালিয়ে যায়। এদিকে গত ১৪ জুলাই দিবাগত রাতে ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমসহ চারটি কক্ষের তালা ভেঙ্গে বিদ্যালয়ের কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, ধূপাটিলা স্কুলে তালা ভেঙ্গে চুরির বিষয়টি তদন্তাধীন আছে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, রানীরবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তবে কেউ কোন অভিযোগ দেয়নি।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *