জুড়ীতে ছাত্রদলের আহ্বায়কসহ ৬ নেতার পদত্যাগ

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ ৬ নেতা পদত্যাগ করেছেন। রবিবার (২১ আগস্ট) বিকেলে স্থানীয় রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে  পদত্যাগের কথা জানান এ নেতারা। পদত্যাগকৃত নেতারা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম জয়দুল, যুগ্ন আহবায়ক মকবুল হোসাইন, বদরুল ইসলাম শান্ত, তারেকুল ইসলাম, সদস্য লিটন মিয়া ও জেলা ছাত্রদলের সদস্য সুহেল মিয়া। সংবাদ সম্মেলনে তারা জানান, পারিবারিক কারণে তারা পদত্যাগ করেছেন। কারো চাপে কিংবা ভয়ে পদত্যাগ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *