কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুলাউড়া প্রতিনিধি: দেশব্যাপী গুম, খুন এবং সম্প্রতি পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন, রহিম ও নূরে আলম হত্যাসহ দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় মিছিলটি কুলাউড়া উছলাপাড়া এলাকা থেকে পুরো শহর প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ, সিনিয়র সহ-সভাপতি এম এ মজিদ,
সহ-সভাপতি রেদওয়ান খান, শামীম আহমদ চৌধুরী, আব্দুল জলিল জামাল, আজিজুর রহমান মনির, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন ভুঁইয়া, মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, পৌর যুবদলের আহবায়ক ফয়েজ উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিল খান, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দেড় সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026