ড্রেন নির্মাণ: কুলাউড়ায় মেয়রের উপস্থিতিতে স্বেচ্ছায় দেয়াল ভাঙলেন এলাকাবাসী

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া পৌরসভায় জলাবদ্ধতা দূরীকরণে পরিকল্পিত ড্রেন নির্মাণ হচ্ছে। এরই অংশ হিসেবে পৌরসভার ৩নং ওয়ার্ডের উপজেলা চত্বর থেকে আহমদাবাদ মাদ্রাসা হয়ে মরা গুগালি লিংক পর্যন্ত দেড় কোটি টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এই ড্রেন নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটি দেয়াল পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের প্রচেষ্টায় এলাকাবাসী স্বেচ্ছায় ভেঙে দিয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে ৩নং ওয়ার্ডের স্থানীয় লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ওই দেয়াল ভেঙে দেন।
এ সময় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান ও ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026