কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে সিলেটে বদলি

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) বদলি করা হয়েছে। ১০ অক্টোবর সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ বদলির আদেশ দেওয়া হয়। জানা যায়, ৩১তম বিসিএস’র কাওসার দস্তগীর ২০১৩ সালে পুলিশে যোগদান করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী পুলিশ সুপার (এসি) ও পরবর্তীতে পদোন্নতি পেয়ে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফোর্স পদে দায়িত্বপালন করেন। দায়িত্বপালনকালে ২০১৯ সালে তাকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026