কুলাউড়ায় জেলা পরিষদ নির্বাচনে বদরুল আলম নানু ও সংরক্ষিত আসনে মুন্নী বিজয়ী

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে সদস্য পদে বিজয়ী হয়েছেন ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু। তিনি হাতি প্রতীক নিয়ে ৮৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে কুলাউড়া, বড়লেখা ও জুড়ী নিয়ে গঠিত সংরক্ষিত ১ নং মহিলা আসনে বিএনপি সমর্থিত প্রার্থী শিরীন আক্তার চৌধুরী মুন্নী মাইক প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
১৭ অক্টোবর সোমবার সিসি ক্যামেরার আওতাভুক্ত কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে (কুলাউড়া) সদস্য পদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। প্রতিদ্বন্ধি অন্য প্রার্থীদের মধ্যে সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ ভোট, বর্তমান সদস্য মাহবুবুর রহমান মান্না গিটার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ ভোট, সেলিম আহমদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ ভোট ও সৈয়দ আশফাক হোসেন অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ২ ভোট। নির্বাচনে মোট ১৮৫ জন ভোটারের মধ্যে ১৮৩ জন ভোটার ভোট প্রদান করেছেন। এদিকে কুলাউড়া, বড়লেখা ও জুড়ী নিয়ে গঠিত সংরক্ষিত ১ নং মহিলা আসনে বিএনপি সমর্থিত প্রার্থী শিরীন আক্তার চৌধুরী মুন্নী মাইক প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী ঘরনার প্রার্থী রেহানা পারভিন হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪২ ভোট, জোবেদা ইকবাল ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ ভোট।
এদিকে, নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল পুরো উপজেলা জুড়ে। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত ভোটাররা।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026