জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের জন্মদিন পালন

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদের  আয়োজনে এসএম জাকির হোসাইনের জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ প্রজেক্টেরের  মাধ্যমে মানবিক কাজের ভিডিও প্রদর্শন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তাপস দাস প্রমুখ। এছাড়াও এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *