স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 23, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১ বার

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় মুক্ত স্কাউট গ্রুপের নবাগত স্কাউট ও গার্ল-ইন স্কাউট সদস্যদের দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে আয়োজিত ডে-ক্যাম্প দীক্ষা অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
দ্বিতীয় অধিবেশনে বিকেল ৩টায় দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে মুক্ত স্কাউটসের সভাপতি মোঃ মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক মোঃ সামসু উদ্দিন বাবু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রুপের উপদেষ্ঠা জাফর আহমদ গিলমান, কুলাউড়া উপজেলা স্কাউটসের কমিশনার ড. মোঃ আব্দুল কাইয়ুম, প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, উপজেলার স্কাউটস সম্পাদক সোহেল আহমদ, কুলাউড়া উপজেলার স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহাইমিন, সাংবাদিক মাহফুজ শাকিল ও নাজমুল বারী সোহেল। এসময় কুলাউড়া উপজেলার স্কাউটস এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) কয়ছর আহমদ, গ্রুপের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম মামুন ও এইচ ডি রুবেলসহ গ্রুপের সকল স্কাউট ও গার্ল-ইন স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *