জুড়ীতে বিজ্ঞান মেলার উদ্বোধন

হারিস মোহাম্মদ: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়ছে।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মনসুর আলী, উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *