স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় ৯ নারী-পুরুষ ও শিশু আটক

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 19, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৪ বার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রবিবার রাতে উপজেলার শরীফপুরের লালারচক সীমান্ত থেকে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে সোমবার পুলিশের কাছে সোপর্দ করে। আটকদের মধ্যে ৮ জন মৌলভীবাজার ও ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তারা হলেন- ভানুমাসু দাস, নীলারানি মাশুদাস, শংকর পাল, শিল্পী পাল, রূপা পাল, রিতু পাল, শুকলা রানী দাস, সুবল পাল ও সুমিরানী নাথবাড়ি। বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে অনুপ্রবেশের চেষ্টাকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে কেউই বাংলাদেশের বৈধ কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। তাদেরকে সোমবার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *