জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানাকে বিদায় সংবর্ধনা 

হারিস মোহাম্মদ: জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া সুলতানা ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন সিলেট বিভাগীয় চার্জ অফিসার হিসেবে পদায়িত হওয়ায় জুড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (৩১ডিসেম্বর) রাত সাড়ে ৭টা উপজেলা হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জুড়ী প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব তাজুল ইসলামের সভাপতিত্বে ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন,জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমদ রাসেল, সহ-সভাপতি হারিস মুহাম্মদ, এম এম সামছুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটি সভাপতি মনিরুল ইসলাম, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক হাবিবুর রহমান খান,জুড়ী রিপোর্টার্স ইউনিটি সদস্য আদনান চৌধুরী, মাহমুদ উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *