কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া কটারকোনা মাদ্রাসার পুকুরে ডুবে ০৩ মার্চ মঙ্গলবার আতিকুর রহমান (২০) নামক এক কোরআনে হাফেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া হাসিমপুর গ্রামে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রস্রাব করার জন্য সোমবার রাতে রুম থেকে বের হয়ে যায় আতিকুর রহমান। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে অর্থাৎ রাত থেকে মাদ্রাসার অন্য ছাত্ররা খোঁজ করতে থাকেন। কোথাও না পেয়ে মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসার পুকুরের পানিতে নিহতের মৃতদেহ ভাসতে দেখেন। ছাত্রদের ধারণা, পুকুরে ওযু করতে গিয়ে পিছলে পড়ে পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, নিহতের পরিবার জানিয়েছে আতিকুর রহমান মৃগী রোগী ছিল। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমুত্যু মামালা হয়েছে।

