কুলাউড়ায় বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে ০৩ জানুয়ারি মঙ্গলবার তায়্যিবা আক্তার (৪) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই ইউনিয়নের চিলার কান্দি গ্রামের আপ্তাব মিয়ার মেয়ে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বিদ্যুৎ বিভাগের একটি তার ছিড়ে রাস্তায় পড়ে যায়। মঙ্গলবার সকালে আপ্তাব মিয়ার বাড়ির সামনে তারটি শিশু কন্যা তায়্যিবা আক্তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আমীর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, নিহতের পারিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমুত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *