প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুলাউড়ায় ছাত্রলীগ সভাপতি’র শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখা। বুধবার রাতে পৌর এলাকার স্টেশন চৌমুহনী ও আশেপাশের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ছাত্রলীগ । উপজেলা ছাত্রলীগের ব্যানারে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফের পক্ষ থেকে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, উপজেলা তরুণলীগের আহবাহক মিনহারুল ইসলাম রায়হানসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণে শেষে উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ বলেন, বাংলাদেশ
ছাত্রলীগ যে গৌরব উজ্জ্বল ইতিহাস এ ৭৫ বছরে অর্জন করেছে তার ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখবে। কুলাউড়া উপজেলা ছাত্রলীগ আজ এ প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ গ্রহণ করতে চায়, সকল অপশক্তির বিরুদ্ধে আমরা ছাত্রলীগ সর্বদা সচেষ্ট থাকবে। মানুষের জান মালের ক্ষতি যেন কেউ করতে না পারে সে জন্য ছাত্রলীগ সর্বদা প্রহরীর ভূমিকা পালন করবে। তিনি বলেন, প্রাণের সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে অসহায় ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের মুখে খানিকটা হলেও হাসি ফোটাতে পেরেছি। এটাই আমার জন্য স্বার্থকতা। উল্লেখ্য, দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026