হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বরডহর গ্রামের মৃত আরব আলীর পুএ আব্দুল আহাদ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়ীর পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে জান। হঠাৎ একটি বিষধর সাপ আহাদের বাম হাতের কনিষ্ট আঙ্গুলে কামড় দেয়।
আহাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে শন্কামুক্ত।

