জুড়ীতে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর স্বামী কয়েছ মিয়া (২৫) কে আটক করেছে।
জানা গেছে, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যুগীমুরা গ্রামের রইছ আলীর মেয়ে রিমা আক্তার (১৯) র  সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের আব্দুল কাদিরের পুত্র কয়েছ মিয়ার সঙ্গে চার মাস পূর্বে বিয়ে হয়।
রিমার পরিবারের অভিযোগ, রিমার যৌতুক লোভী স্বামী কয়েছ মিয়া পেশায় গাড়ী চালক। বিয়ের পর থেকেই সে গাড়ী কেনার অজুহাতে বিভিন্নভাবে যৌতুকের (টাকা) জন্য চাপ দিচ্ছিল। রিমার পরিবার টাকা দিতে না পারায় সে প্রায় সময় তাকে শারিরীক ও মানুষিক নির্যাতন করত। সোমবার দুপুরে স্বামীর বাড়ীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ রিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মৃত্যুর পরোচনার অভিযোগে রিমার মা শারি বেগম বাদী হয়ে রিমার স্বামী কয়েছ মিয়া ও শশুর আব্দুল কাদির কে আসামী করে জুড়ী থানায় মামলা (মামলা নং ০২ তারিখঃ ৯/১/২০২৩ইং) দায়ের করেন। পুলিশ আটককৃত কয়েছ মিয়াকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠিয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন মুঠোফোনে জানান, রিমার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *