জায়ফরনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম 

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সিরাজুল ইসলাম।
জানা গেছে, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হাজী মাসুম রেজা এক সফরে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন ০৬ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয় তাঁকে।
এক প্রতিক্রয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বর্তমান চেয়ারম্যান হাজী মাসুম রেজা এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গমন করায় তাঁর উপর এ দাযিত্ব ন্যাস্ত হয়। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *