বন্যায় ক্ষতিগ্রস্থরা পেলো রেড ক্রিসেন্টের আর্থিক অনুদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: ২০২২ সালের ভয়াবহ বন্যায় কুলাউড়া ও জুড়ী উপজেলায় ক্ষতিগ্রস্থ ৩৪৫ জনকে নগদ ৪৫০০টাকা করে আর্থিক সহায়তা প্রদান করলো রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলভীবাজার ইউনিট। ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে জুড়ীতে ১৪৫ জনকে ও বিকেলে কুলাউড়াস্থ জেলা পরিষদ হলরুমে কাদিপুর ইউনিয়নের ১০০ জনকে ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের ১০০ জনকে সহায়তা প্রদান করা হয়।

কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান এর সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর যুব প্রধান কামরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ আর্থিক অনুদান বিতরন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট এর ভাইস চেয়ারম্যান মো: আলী হায়দার, সাধারন সম্পাদক এড. রাধাপদ দেব সজল, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দীকী নানু, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আপ্তাব আহমদ, আতিকুর রহমান, আজাদ আহমদ ও আবুল ফাত্তাহ ফাহিম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *