জুড়ীতে শেখ রাসেল স্মৃতি  সংসদের জার্সি উন্মোচোন

হারিস মোহাম্মদ:  মৌলভীবাজার জেলার জুড়ীতে শেখ রাসেল স্মৃতি সংসদের জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেখ রাসেল স্মৃতি সংসদের সিনিয়র খেলোয়াড় ও সংগঠক  আহমদ আল আজাদ সোহাদের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ আরিফুল ইসলাম।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেখ রাসেল স্মৃতি সংসদের  উপদেষ্টা আব্দুল কাদির দারা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইমরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক মাহবুবুল ইসলাম কাজল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাংবাদিক শাহ আলম, শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী মুস্তাফিজুর রহমান মোস্তাকিম, শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক  খেলোয়াড়  তোফায়েল আহমদ সাহেল, শেখ রাসেল স্মৃতি সংসদের সহ-সভাপতি  রেজাউল ইসলাম রেজা, শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক খেলোয়াড়  প্রকৌশলী ফখরুল আবেদীন রুবেল, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহফুজুল করিম মারজান, উপজেলা কুয়াব সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, উপজেলা কুয়াব সাধারণ সম্পাদক জাকির আহমদ তানিম প্রমুখ। এ সময় আরও উপস্হিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ ও  শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *