জুড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যেগে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 

হারিস মোহাম্মদ: সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার উদ্যেগে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জোটের জুড়ী উপজেলা শাখার উপদেষ্টা ও ইউরোপ প্রবাসী, স্পেনের কাতালোনীয়া (বার্সেলোনা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমুর প্রবাস গমন উপলক্ষে অনাড়ম্বর আয়োজনে বিদায়ী সংবর্ধনা ও মনোভঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জুড়ী উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক, নাট্যব্যক্তিত্ব এবং চলচিত্র শিল্পী আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমনের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংবর্ধিত অথিতি স্পেনের কাতালোনীয়া (বার্সেলোনা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা কাজী আমির হোসেন আমু। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দীন, জুড়ী প্রেসক্লাবের সহসভাপতি হারিস মোহাম্মদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান, দৈনিক ভোরের সময় পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি জাকির হোসেন ও দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।
অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার উপদেষ্টা ও ইউরোপ প্রবাসী কাজী আমির হোসেন আমুকে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা পরবর্তী ২য় পর্বের অনুষ্ঠানে স্থানীয় ও জোটের নিজস্ব টিমের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখ্য সম্মিলিত সাংস্কৃতিক জোট এতদঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক ভূমিকা রেখে আসছে। এ সংগঠন পর্যায়ক্রমে বহিঃবিশ্বে ও বাংলা সংস্কৃতিকে বাঙ্গালী জাতীর নিকটত বাচিয়ে রাখতে বিভিন্ন ধরনের উদ্যেগ নেয়া হয়েছে বলে সংবর্ধিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *