কুলাউড়ায় বিদেশি মদসহ আটক ২

হারিস মোহাম্মদ: কুলাউড়া থানার বিশেষ অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ রাহুল কুর্মী(২৭) এবং রাহুল অলমিক(২৫) নামে দুজনকে আটক করা হয়েছে।
কুলাউড়া থানা সূত্রে জানা যায়, (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নতৃত্বে থানার হাজীপুর ইউনিয়নের কুনিমোড়া বাজারস্থ ব্রাহ্মণবাজার – শমশেরনগরগামী রোডের কুনিমোড়া ব্রিজের উপর থেকে দুজনকে আটক করেন। আটককৃত ব্যক্তিদের বাড়ি কমলগঞ্জ থানাধীন পাত্রখোলা চা বাগানে।
আটককৃত দুজনকে তল্লাশী করে তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১২ বোতল Royal Green Deluxe Blended Whisky নামক ভারতীয় মদের বোতল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে মর্মে স্বীকার করে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026