কুলাউড়ার রাউৎগাঁওয়ে যাত্রী ছাউনী নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া-রবিরবাজার সড়কের রাউৎগাঁও-পৃথিমপাশা ইউনিয়নের মধ্যবর্তী পীরের বাজার রাস্তার সম্মুখে যাত্রী ছাউনী নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের উদ্যোগে প্রবাসী মুহিবুর রহমান পারুল, ফরহাদ আলম হিরুলের অর্থায়নে ও স্থানীয় বাসিন্দা কামাল আহমদ এর দানকৃত জমিতে ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে যাত্রী ছাউনী নির্মাণ কাজের ভিত্তি  প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। রাউৎগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী রিপন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলাম বেলাল। স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নাজিম হোসেন আজাদ। অনুষ্ঠানের বক্তারা বলেন, সরকারের পাশাপাশি ছাত্র ও তরুণদের উদ্যোগে প্রবাসী ও স্থানীয় ভূমিদাতার দানে বাস্তবায়িত এই যাত্রী ছাউনীটি নির্মিত হলে স্থানীয় দুই ইউনিয়নের এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে। এলাকার উন্নয়নে প্রবাসীরা সবসময় এগিয়ে আসেন তার আরেকটি উদাহরণ হিসেবে এই যাত্রী ছাউনীর বাস্তবায়নে অর্থ দান। ফ্রেন্ডস ক্লাবের নাজিম হোসেন আজাদ, সুরমান আহমদ, সাহেল আহমদ, জুয়েল আহমদ প্রমূখ স্থানীয়রা জানান, পীরের বাজার রাস্তার সম্মুখ দুই ইউনিয়নের মধ্যস্থল হওয়ায় দীর্ঘদিন থেকে পৃথিমপাশা ও রাউৎগাঁও ইউনিয়নের জনপ্রতিনিধিরা এখানে যাত্রী ছাউনী নির্মাণে অবহেলা দেখিয়েছেন। এতে এ অঞ্চলের শিক্ষার্থী ও এলাকাবাসীরা বিশেষ করে বর্ষার মৌসুমে যানবাহনে যাতায়াতের জন্য যাত্রী ছাউনী না থাকায় বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে হতো। স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা যাত্রী ছাউনী নির্মাণের জন্য বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বার বার তাগদা দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিলে যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমান পারুল ও ফরহাদ আলম হিরুলের দানকৃত অর্থ ও স্থানীয বাসিন্দা কামাল আহমদ এর দানকৃত ১ শতক জমিতে অবশেষে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ১০/১২ ফুট আয়তনের বহুল প্রতীক্ষিত যাত্রী ছাউনীটি আলোর মুখ দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *