স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং

জুড়ীতে বজ্রপাতে দুই চা শ্রমিকের মৃত্যু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: April 28, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১২ বার

আল আমিন আহমদ : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় বজ্রপাতে দুই চা শ্রমিক পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল বুধবার সকাল ৯টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুলতলা বাগান শ্রমিক শ্যামল ভূমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩) ও নন্দ ভূমিজের ছেলে রমণ ভূমিজ (২৬) বৃষ্টির সময় কাজে যাবে বলে ঘরের বারান্দায় অপেক্ষা করছিলো। এসময় হঠাৎ প্রচন্ড ব্রজপাত হয়। এতে সাথে সাথে তাদের দু’জন মারত্বক আহত হন। পরে পরিবারের সদস্যরা জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।
এ বিষয় ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মাহবুব আলম রওশন বলেন, ললিতা ভূমিজের ঘরের থেকে একশত মিটার দুরে রমণ ভূমিজের ঘর। কিন্তু বজ্রপাতে দুজনেরই মৃত্যু হয়। তাদের সাথে যোগাযোগ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ বাড়ীতে নিয়ে আসতে বলি এবং পরিবারের লোকজনকে সহযোগীতা করছি শেষ কৃতিত্ব সম্পন্ন করার। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুব দুঃখজনক। পুলিশ গিয়ে তাদের খোজখবর নিবে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় লাশের অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে।

 

 

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *