স্বদেশ মেইল
বিজ্ঞাপন

রাইনের তীরে শুভসন্ধ্যা বইয়ের মোড়ক উন্মোচন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: March 14, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ২ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ায় ভ্রমণ গল্প নিয়ে রচিত কবি ও লেখক মোস্তফা মহসীনের রাইনের তীরে শুভসন্ধ্যা গ্রন্থের মোড়ক শনিবার বিকেলে উন্মোচন করা হয়েছে। জিয়নকাঠি সাহিত্য সংসদের আয়োজনে লেখকের বাসায় আয়োজিত পাঠ-পর্যালোচনা কেন্দ্রিক সাহিত্য আড্ডা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় ও কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার উদ্দিনের সভাপতিত্বে বইটির বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এম. মছব্বির আলী। এ সময় বক্তব্য রাখেন সংগঠক রফিকুল ইসলাম টিপু, লেখক ও সাহিত্যিক ভানু পুরকায়স্থ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক প্রাবন্ধিক মাজহারুল ইসলাম রুবেল, সুর শৈলির প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা পাবেল, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন, দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লেখকের সহধর্মীনি রাজনগর সরকারি কলেজের প্রভাষক সাজেদা মহসীন। এ সময় উপস্থিত ছিলেন লংলা আধুনিক মহা বিদ্যালয়ের প্রভাষক আতিকুল ইসলাম, আজকের দর্পন প্রতিনিধি নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, প্রথম আলো বন্ধুসভা কুলাউড়ার কাওসার আহমদ সাব্বির, প্রত্যয়ে’র আজহার মুনিম শাফিন, অনুলিপি কুলাউড়া’র আশিকুল ইসলাম বাবু, কালের কণ্ঠ শুভসংঘের সাদিয়া জাহান ও সামিয়া জাহান প্রমুখ।

 

 

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *