মৌলভীবাজার জজ আদালতে নব নিযুক্ত আইনজীবী মিজানুর রহমানকে সংবর্ধনা 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার প্রিয় মুখ মিজানুর রহমান সেলিম বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত  এনরোলমেন্ট পরিক্ষায় তৃতীয় ধাপ (ভাইভা) পরিক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসাবে মৌলভীবাজার জজ আদালতে যোগদান করেছেন। তার এ কৃতিত্বের জন্য বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার  (১৪ মার্চ) সিলেটের রহিম টাওয়ারে জুড়ীর আরেক কৃতি সন্তান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সড়ক রেলপথ ও সিভিল আভিয়েশন সাব কমিটির চেয়ারম্যান, প্রথম শ্রেণীর ঠিকাদার জহির হোসাইন তুহিনের উদ্যোগে এক সংবর্ধনা সবার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে, সিলেটের বিশিষ্ট আইনজীবী এডভোকেট  মৃত্যুঞ্জয় ধর ভোলা জহির হোসাইন তুহিন ও এডভোকেট পরীক্ষিত এন্দ্র এডভোকেট মিজানুর রহমান সেলিমকে গাউন পরিয়ে দেন। এসময় এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন,
আমরা যে উদ্দেশ্য নিয়ে আইন পেশায় এসেছি তা বাস্তবায়ন করতে হলে ন্যায্য কথা বলতে হবে। তিনি মৌলভীবাজার জজ আদালতে সদ্য যোগদানকারী এডভোকেট মিজানুর রহমান সেলিমের পেশাদারী জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এডভোকেট মিজানুর রহমান সেলিমকে অভিনন্দন জানিয়েন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আনোয়ারুল ইসলাম,  এডভোকেট মো,সাইফুর রহমান,সিলেট জজ আদালতের আইনজীবী এডভোকেট জাকির হোসাইন মৌলভীবাজার জজ আদালতের আইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসাইন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *