হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সুদর্শন গোয়ালা (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) রাতে কমলগঞ্জ থানার দেওছড়া চা বাগান থেকে সুদর্শনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোয়েল রানা, এসআই আব্দুর রহমানসহ পুলিশের একটি দল দেওছড়া চা বাগানের সুদর্শন গোয়ালার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনা গোয়ালা(৩৩) নামে একজন পালিয়ে গেলেও, পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল থেকে সুদর্শন গোয়ালাকে আটক করা হয়।
পরে তার বসতঘর তল্লাশি করে ঘরে থাকা স্টিলের শোকেসের পেছন থেকে একটি নীল রঙের পলিথিনের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুদর্শন গোয়ালা পুলিশকে জানায় সে এবং মিনা গোয়ালার মিলে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করছে আসছিল।
মুঠো ফোনে যোগাযোগ করা হলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় আটককৃত সুদর্শন গোয়ালা এবং পলাতক মিনা গোয়ালার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

