কমলগঞ্জ থানায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে কমলগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে সিআর মামলা নং-২৫৭/২২ (কমল) এর পরোয়ানাভূক্ত আসামী আমির আলী  রোফেজা বেগম (৫৫), স্বামী-আমির আলী, সিআর মামলা নং-২৯৩/২২ (কমল) এর পরোয়ানাভূক্ত আসামী  শিবেন্দ্র পাল (২৯), জিআর মামলা নং-৮২/১৯ (কমল) এর পরোয়ানাভূক্ত আসামী  আলম মিয়া (৩৮),  সোলেমান (৪৫)  কয়েছ মিয়াদের(৪৯)কে গ্রেফতার করা হয়।
মুঠোফোনে  যোগাযোগ করা হলে,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন,   গ্রেফতারকৃত সকল আসামিকে  বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *