স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের “বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের” কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় ও সভাপতি জাহিদ হাসান জমিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, এডভোকেট মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মুরুব্বী ফরিদ আলী, আফতাব আলী, সিরাজুল ইসলাম, বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদ্য মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া চার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

