জুড়ীতে বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের কার্যালয় উদ্বোধন

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের “বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের” কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় ও সভাপতি জাহিদ হাসান জমিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক হারিস মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, হাকালুকি নিউজ সম্পদক এম এম সামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মৌলভীবাজার জজ আদালতের এডভোকেট মিজানুর রহমান, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মুরুব্বী ফরিদ আলী, আফতাব আলী, সিরাজুল ইসলাম, বেলাগাঁও কন্টিনালা যুব ও সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সানি ইমাম আব্দুর রহিমের বসতঘর নির্মানের জন্য নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। মাদক নির্মূলে বিশেষ অবদানের জন্য জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সমাজে বিভিন্ন কাজে অবদানের জন্য সিনিয়র সাংবাদিক হারিস মোহাম্মদ, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক সাইফুল ইসলাম সুমন ও মাই টিভির সাংবাদিক মনিরুল ইসলামকে আজীবন সম্মাননা টেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সদ্য মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া চার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, মানক যুব সমাজকে ধ্বংশ করে দেয়। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষনা করেছেন। পুলিশের পক্ষ্যে একা মানক নির্মূল সম্ভব নয় তাই মাদক সেবিদের আইনের আওতায় আনতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *