জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার  নতুন ঘর পাচ্ছে জুড়ীর ১৯২ টি পরিবার

আল আমিন আহমদ: মৌলভীবাজার জেলার  জুড়ী উপজেলায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের সেমি পাকা ঘর পাচ্ছে আরও ১৯২   ভূমি ও গৃহহীন পরিবার।
আগামী বুধবার (২২ মার্চ)  উপকারভোগী  পরিবারের নিকট গৃহসমুহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন  ইতিমধ্যে ১১৭ টি  ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৭৩টি। ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২৮১ টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের  ৪র্থ পর্যায়ে নির্মিত ১৯২টি’র মধ্যে  ১১৭টি পাকাঘর উপকারভোগী পরিবারকে চাবি  হস্তান্তর করা হবে। সোমবার কর্ররত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এ তথ্য প্রদান করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  রতন কুমার অধিকারী,প্রকল্প কর্মকর্তা মো মনসুর আলী। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৫  হাজার  টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *