কুলাউড়ায় পুলিশের অভিযানে ১৩টি মোবাইলসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

হারিস মোহাম্মদ: কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত ১৩টি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ কামরুল হাসান (১৯) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ মার্চ ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামালসহ আসামি কামরুলকে গ্রেপ্তারে সক্ষম হয়। গ্রেপ্তার কামরুল ওই ইউনিয়নের আদমপুর নিবাসী তৈমুছ মিয়া ওরফে বাঘা মিয়ার ছেলে।
বিষয়টি থানাপুলিশকে দোকানের মালিক অবহিত করার পর চুরির পরদিন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির উদ্দিনসহ পুলিশের একটি চৌকস টিমসহ চোরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য অভিযানে নামে।
অভিযানকালে পার্শ্ববর্তী দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত চোর কামরুল হাসানকে শনাক্ত করে ব্রাহ্মণবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকা ও চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুড়িসহ লোহা কাটার ব্লেড উদ্ধার করে জব্দ করা হয়।
এ ব্যাপারে ওসি মো. আব্দুছ ছালেক বলেন, দোকানের মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর আসামিকে বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026