স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় ৬০ দুঃস্থ পরিবার পেলেন নাজনিন সুলতানা শিখার খাদ্য সহায়তা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: April 13, 2023 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৩ বার

কুলাউড়া প্রতিনিধি: যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা নাজনিন সুলতানা শিখার অর্থায়নে কুলাউড়ায় ৬০টি দুঃস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল বুধবার বিকেলে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন ও প্রত্যয় সম্পাদক আজহার মুনিম শাফিন প্রমুখ। অনুষ্ঠান শেষে কুলাউড়ার বিভিন্ন এলাকার দুঃস্থ ৩০ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী (তেল, পেয়াজ, ছোলা, আলু, সেমাই, ডাল) বিতরণ করা হয়। এর আগে পৌর শহরের লস্করপুর এলাকায় আরো ৩০টি দুঃস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা নাজমিন সুলতানা শিখা সাপ্তাহিক আমার কুলাউড়ার পরিচালক, লন্ডনস্থ নারী চেতনা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। তিনি কুলাউড়া পৌর শহরের লস্করপুর গ্রামের বাসিন্দা। 

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *