জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলা বিএনপির(ভারপ্রাপ্ত) সভাপতি, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজার লন্ডন গমন শেষে দেশে প্রত্যাগমনে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার রাতে উপজেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে
এ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা বিএনপির সহ সভাপতি ও কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক ফাতির আলী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জুবেল , উপজেলা তাতী দলের সভাপতি মনির আলী,
জায়ফর নগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জমির,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ,
কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম মামুন,পশ্চিম জুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিয়ান ইলিয়াস, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন,জায়ফর নগর ইউনিয়নের সভাপতি সোহান আহমদ,সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ প্রমুখ।

