স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় মাতাল চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: May 10, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১০ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানে মঙ্গলবার রাতে মদ খেয়ে মাতাল চাচার ছুরিকাঘাকে ভাতিজা সুনীল গোয়ালা (৩৫) মৃত্যু হয়েছে। নিহত সুনীল গোয়ালা গাজীপুর চা বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।

সুনিল গোয়ালা নিহতের ঘটনায় পুলিশ চাচা চন্দ্র গোয়ালাকে মঙ্গলবার রাতেই উপজেলার গাজীপুর চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গাজীপুর চা বাগান এলাকায় পারিবারিক দ্বন্দ্বে তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়াঝাঁটি লাগে। ঝগড়াঝাঁটির একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরি দিয়ে আঘাত করলে সুনিল গুরুতর আহত হন।

পরে বাগানের শ্রমিকরা সুনিলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে রাতে গাজীপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভাতিজা হত্যাকারী চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা বলেন, আসামি চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তারের পর বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *